ঢাকাসহ ছয় বিভাগে ভারি বর্ষণের শঙ্কা, বজ্রবৃষ্টির সতর্কতা জারিআবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানী ঢাকাসহ দেশের ছয় বিভাগে আগামী ২৪ ঘণ্টায় মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। একইসঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত লঘুচাপের বর্ধিতাংশের প্রভাবে দেশের আবহাওয়ায় এ পরিবর্তন দেখা দিতে পারে।পূর্বাভাস অনুযায়ী, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। পাশাপাশি এসব বিভাগসহ রংপুর ও বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, এ সময়ে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনায় ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে।
/বিএসএস