• ঢাকা
  • শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ পিএম


আর্জেন্টিনাকে আজীবনের জন্য বহিষ্কারে গণস্বাক্ষর

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৩ জুলাই ২০২৬ ৯:২০ পিএম

বিশ্বকাপের ফাইনালকে কেন্দ্র করে বিতর্ক এখনও থামেনি। একদিকে আর্জেন্টাইন সমর্থকদের একটি অংশ দাবি করছে, শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের দল অবিচারের শিকার হয়েছে এবং সেই ম্যাচ পুনরায় আয়োজনের দাবিতে গণস্বাক্ষর চলছে। এরই মধ্যে বিপরীতমুখী আরেকটি আন্তর্জাতিক গণস্বাক্ষরও আলোচনায় এসেছে।গোল ডটকম-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে আজীবন বহিষ্কারের দাবিতে পরিচালিত গণস্বাক্ষরে ইতোমধ্যে ২ কোটি ৩৩ লাখ ১৬ হাজার ১০৮ জন অংশ নিয়েছেন।

‘লিভ, আর্জেন্টিনা’ শিরোনামের এই আবেদনে ফিফা এবং সংশ্লিষ্ট ম্যাচ রেফারির বিরুদ্ধে আর্জেন্টিনা ও দলটির অধিনায়ক লিওনেল মেসিকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ তোলা হয়েছে।গণস্বাক্ষর কর্মসূচির আয়োজকদের দাবি, যদি আগে থেকেই বিজয়ী নির্ধারিত থাকে, তাহলে অন্য দলগুলোর প্রতিদ্বন্দ্বিতা করার কোনো অর্থ থাকে না। তাই বিশ্বকাপে সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে আর্জেন্টিনাকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

/বিএসএস