• ঢাকা
  • শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ পিএম


রিয়াল-বার্সার প্রথম এল ক্ল্যাসিকোর দিনক্ষণ চূড়ান্ত

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২ সেপ্টেম্বর ২০২৬ ৮:২৪ পিএম

চূড়ান্ত হলো এল ক্ল্যাসিকোর দিনক্ষণ, খেলা কবে কখন কোথায়?এল ক্ল্যাসিকো মানেই বাড়তি রোমাঞ্চ। রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার লড়াই ঘিরে প্রতি মৌসুমেই ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয় অন্যরকম উত্তেজনা। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের অন্যতম সেরা এই দ্বৈরথ নতুন মৌসুমেও ভক্ত-সমর্থকদের আগ্রহের কেন্দ্রে রয়েছে।২০২৬-২৭ মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকোর চূড়ান্ত দিনক্ষণ জানিয়েছে স্প্যানিশ লা লিগা। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার বহুল প্রতীক্ষিত ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২৫ অক্টোবর।

বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে ম্যাচটি। বার্সেলোনার ক্যাম্প ন্যুতে হবে এবারের প্রথম এল ক্ল্যাসিকো।গত মৌসুমে তিনবার একে অপরের মুখোমুখি হয়েছিল দুই জায়ান্ট। এর মধ্যে দুটি ম্যাচে জয় পেয়েছিল বার্সেলোনা, অন্যটিতে জিতেছিল রিয়াল মাদ্রিদ।লা লিগায় প্রথম দেখায় কিলিয়ান এমবাপ্পে ও জুড বেলিংহামের গোলে ২-১ ব্যবধানে জয় পেয়েছিল রিয়াল মাদ্রিদ।

দ্বিতীয় দেখায় মার্কাশ রাশফোর্ড ও ফেরান তোরেসের গোলে ২-০ ব্যবধানে জিতে বদলা নেয় বার্সেলোনা।এ ছাড়া স্প্যানিশ সুপার কাপের ফাইনালেও মুখোমুখি হয়েছিল দুই দল। সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত সেই রোমাঞ্চকর ম্যাচে রাফিনিয়ার জোড়া গোলে ৩-২ ব্যবধানে জয় পায় বার্সেলোনা। উত্তেজনাপূর্ণ ওই ম্যাচে দুই দলই বেশ কয়েকবার এগিয়ে-পিছিয়ে যায়। শেষ পর্যন্ত মৌসুমের প্রথম শিরোপা ঘরে তোলে কাতালান ক্লাবটি।চলতি ২০২৬-২৭ লা লিগা মৌসুমেও দুর্দান্ত সূচনা করেছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। এখন পর্যন্ত দুই দলই নিজেদের শতভাগ জয়ের রেকর্ড ধরে রেখেছে। তিন ম্যাচের তিনটিতেই জয় পেয়েছে তারা। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে বার্সেলোনা।দুই দলের এমন দুর্দান্ত ফর্মের কারণে ২৫ অক্টোবরের প্রথম এল ক্ল্যাসিকো নিয়ে এরই মধ্যে ভক্ত-সমর্থকদের উত্তেজনা তুঙ্গে। ক্যাম্প ন্যুতে রিয়াল-বার্সার এই লড়াইয়ে শেষ হাসি কে হাসবে, এখন সেটিই দেখার অপেক্ষা।

/বিএসএস