• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ এএম


যে বলে ইতিহাস লিখেছিলেন ম্যারাডোনা, সেটিই বিক্রি হলো কোটি টাকায়

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৪ আগস্ট ২০২৬ ১১:৪৫ এএম

৩.৩৫ মিলিয়ন ডলারে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ ম্যাচের বলফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত ম্যাচের স্মারক ডিয়েগো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বলটি ৩.৩৫ মিলিয়ন মার্কিন ডলারে বিক্রি হয়েছে। ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে সেই ঐতিহাসিক ম্যাচে ব্যবহৃত বলটি নিলামে উঠে রেকর্ডমূল্যে নতুন মালিক পেয়েছে।যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাসে শনিবার (২২ আগস্ট) অনুষ্ঠিত হেরিটেজ অকশনসের নিলামে ঐতিহাসিক বলটি ৩.৩৫ মিলিয়ন মার্কিন ডলারে বিক্রি হয়।১৯৮৬ সালের ২২ জুন মেক্সিকো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মেক্সিকো সিটির এস্তাদিও অ্যাজতেকায় মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও ইংল্যান্ড। সেই ম্যাচেই বিতর্কিত ‘হ্যান্ড অব গড’ গোল করেন ম্যারাডোনা। ম্যাচে ব্যবহৃত বলটি পরে দীর্ঘদিন ফুটবল ইতিহাসের গুরুত্বপূর্ণ স্মারক হিসেবে সংরক্ষিত ছিল।দ্বিতীয়ার্ধে ইংল্যান্ডের গোলরক্ষক পিটার শিল্টনের সঙ্গে বলের জন্য লড়াইয়ের সময় ম্যারাডোনা হাত দিয়ে বল জালে পাঠান। রেফারি গোলটি বৈধ ঘোষণা করেন। পরে ম্যারাডোনা নিজেই বলেছিলেন, গোলটি হয়েছিল ‘ঈশ্বরের হাত’ এবং তার মাথার সামান্য সাহায্যে।তবে সেই বিতর্কিত গোলের মাত্র চার মিনিট পরই ম্যারাডোনা এমন একটি গোল করেন, যা ফুটবল ইতিহাসে ‘গোল অব দ্য সেঞ্চুরি’ নামে পরিচিত। নিজেদের অর্ধ থেকে বল নিয়ে তিনি একে একে ইংল্যান্ডের পাঁচ খেলোয়াড়কে কাটিয়ে গোলরক্ষককে পরাস্ত করেন। অসাধারণ সেই গোলটি তার ব্যক্তিগত দক্ষতার অন্যতম সেরা উদাহরণ হয়ে আছে।শেষ পর্যন্ত আর্জেন্টিনা ম্যাচটি ২–১ গোলে জিতে সেমিফাইনালে ওঠে। পরে পশ্চিম জার্মানিকে হারিয়ে বিশ্বকাপের শিরোপাও জিতে নেয় ম্যারাডোনার দল। পুরো আসরে আর্জেন্টিনার সাফল্যের অন্যতম প্রধান কারিগর ছিলেন অধিনায়ক ম্যারাডোনা।ইংল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচের বলটি তাই শুধু একটি ক্রীড়া সরঞ্জাম নয়, ফুটবল ইতিহাসের এক স্মরণীয় অধ্যায়ের অংশ। ‘হ্যান্ড অব গড’ ও ‘গোল অব দ্য সেঞ্চুরি’—একই ম্যাচে করা দুই ভিন্নধর্মী গোলের সঙ্গে জড়িয়ে থাকা এই স্মারকটি ৩.৩৫ মিলিয়ন ডলারে বিক্রি হওয়ায় এর ঐতিহাসিক মূল্যও নতুন করে আলোচনায় এসেছে।

/বিএসএস