• ঢাকা
  • শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ পিএম


সাকিবের জাতীয় দলে ফেরার সুযোগ নেই, স্পষ্ট জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৭ আগস্ট ২০২৬ ৯:২১ পিএম

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে সাকিবের দেশে ফিরে জাতীয় দলের হয়ে খেলার কোনো সুযোগ নেই।সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একটি অনলাইন কনফারেন্সে অংশ নেন সাকিব আল হাসান। পরে এক সাক্ষাৎকারে তিনি জানান, শিগগির দেশে ফেরা সম্ভব না হলে ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান। তার এই বক্তব্যের পর বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।শুক্রবার (৭ আগস্ট) ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, “তার (সাকিবের) দেশে ফিরে খেলার কোনো সুযোগ নেই।”তিনি আরও বলেন, একজন ক্রিকেটার হিসেবে সাকিব যে অবস্থানে ছিলেন, সেখান থেকে সরে গিয়ে তিনি রাজনৈতিক পরিচয় বেছে নিয়েছেন। এ কারণে বর্তমান পরিস্থিতিতে তার দেশে ফিরে জাতীয় দলের হয়ে খেলার সুযোগ নেই। দেশে ফিরলে তাকে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েও যেতে হবে বলে মন্তব্য করেন তিনি।আমিনুল হকের ভাষ্য, এতদিন একজন ক্রিকেটার হিসেবে সাকিবের বিষয়টি সহনশীলতার সঙ্গে বিবেচনা করা হয়েছিল। তবে সাম্প্রতিক রাজনৈতিক কর্মকাণ্ডের পর তার দেশে ফিরে জাতীয় দলের হয়ে খেলার সুযোগ আর নেই বলে তিনি মনে করেন।উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর আমিনুল হক বলেছিলেন, সাকিব আল হাসান ও মাশরাফি বিন মর্তুজার বিরুদ্ধে থাকা মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি হলে তারা যেন আবার বাংলাদেশের ক্রিকেটে ফিরতে পারেন—এ বিষয়ে সরকার ইতিবাচক ও সহনশীল অবস্থানে থাকতে চায়।

/বিএসএস