• ঢাকা
  • রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ পিএম


লাল কার্ডের দাবি, কিন্তু শা’স্তি পেলেন না মেসি—বিত’র্কে বিশ্বকাপ ম্যাচ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৮ জুন ২০২৬ ৬:৫২ পিএম

২০২৬ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে আর্জেন্টিনাকে জয় উপহার দেওয়ার পাশাপাশি গড়েছেন একাধিক বিশ্বরেকর্ড। তবে ম্যাচের ফলাফলের বাইরে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে দ্বিতীয়ার্ধের একটি বিতর্কিত মুহূর্ত।

ম্যাচ চলাকালে আলজেরিয়ার সেন্টার-ব্যাক আইসা মান্দির ওপর মেসির একটি ট্যাকল নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। টেলিভিশন রিপ্লেতে দেখা যায়, আর্জেন্টাইন অধিনায়কের বুটের তলা সরাসরি মান্দির পায়ের পেছনের অংশে আঘাত হানে। ঘটনার পরপরই আলজেরিয়ার বেঞ্চ থেকে মেসিকে লাল কার্ড দেখানোর দাবি জানানো হয়।

তবে বিস্ময়করভাবে ম্যাচের রেফারি সিমন মারচিনিয়াক ওই ঘটনায় মেসিকে কোনো ধরনের কার্ড দেখাননি। বৃহস্পতিবার (১৮ জুন) ডেইলি স্পোর্টসের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, ম্যাচের ওই মুহূর্তে বিপজ্জনক ট্যাকলের শিকার হলেও রেফারি কোনো ব্যবস্থা নেননি। এমনকি ভিডিও সহকারী রেফারি (ভিএআর) পর্যালোচনার পরও আর্জেন্টিনার অধিনায়ককে কোনো কার্ড না দেখানোয় হতাশা প্রকাশ করেছেন আলজেরিয়ার অভিজ্ঞ ডিফেন্ডার আইসা মান্দি।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমেও নিজের ক্ষোভ প্রকাশ করেন তিনি। মান্দি বলেন, ‘গত রাতে যদি আমার গোড়ালি ভেঙেও যেত, তবু যে খেলোয়াড় এটা করেছে সে কোনো কার্ড পেত না। রেফারিদের আরও ভালো হতে হবে। পুরো বিশ্ব তাদের দিকে তাকিয়ে আছে।’

রেফারি সিমন মারচিনিয়াকের সিদ্ধান্তকে ঘিরে ইতোমধ্যে ফুটবল বিশ্লেষক ও সমর্থকদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়েছে। অনেকের মতে, মেসির ট্যাকলটি অন্তত হলুদ কার্ড পাওয়ার মতো ছিল। অন্যদিকে কেউ কেউ মনে করছেন, ঘটনাটি খেলার স্বাভাবিক অংশ এবং রেফারির সিদ্ধান্ত যথার্থ ছিল।

ম্যাচ শেষে আলজেরিয়ার কোচ ভ্লাদিমির পেতকোভিচও এ বিষয়ে পরোক্ষ মন্তব্য করেন। তিনি বলেন, তাদের দল কিছু ভুল করেছে, যার ফলে মেসির মতো একজন খেলোয়াড় আরও বেশি সুযোগ পেয়েছেন।

তবে বিতর্কিত ট্যাকলের বিষয়ে তিনি সরাসরি কোনো মন্তব্য করেননি।

/এসএন