• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ০৮:১৯ পিএম


বিশ্বকাপ টুর্নামেন্টের মাঝেই আর্জেন্টিনার বিরুদ্ধে অর্থপাচার ও জালিয়াতির তদন্ত শুরু করেছে এফবিআই!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৮ জুলাই ২০২৬ ৭:৫২ পিএম

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) ২০২৬ ফিফা বিশ্বকাপ চলাকালে আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। সংস্থাটির যুক্তরাষ্ট্রে পরিচালিত আর্থিক লেনদেন ও বাণিজ্যিক কার্যক্রম নিয়ে দেশটির ফেডারেল কর্তৃপক্ষ প্রাথমিক তদন্ত শুরু করেছে বলে দাবি করা হয়েছে।

আর্জেন্টিনার প্রভাবশালী দৈনিক লা নাসিওন-এর এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রে এএফএর বাণিজ্যিক কার্যক্রমকে ঘিরে ওয়্যার জালিয়াতি (Wire Fraud), কর ফাঁকি (Tax Evasion) এবং অর্থপাচার (Money Laundering)–সংক্রান্ত অভিযোগের বিষয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) প্রাথমিক তদন্ত শুরু করেছে।

প্রতিবেদন অনুযায়ী, তদন্তের আওতায় এএফএর যুক্তরাষ্ট্রভিত্তিক আর্থিক লেনদেন এবং বাণিজ্যিক কর্মকাণ্ড খতিয়ে দেখা হচ্ছে।

২০২৬ বিশ্বকাপে লিওনেল মেসির নেতৃত্বে শিরোপা ধরে রাখার লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। এমন সময় এএফএকে ঘিরে এই তদন্তের খবর প্রকাশ পাওয়ায় আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

তবে এ প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত এএফএ কিংবা যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে তদন্তের বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।

সূত্র: লা নাসিওন

/এএসএফ