• ঢাকা
  • রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ এএম


‘মেসি সর্বকালের সেরা’—রোনালদোর নামে ভাইরাল মন্তব্যটি ভুয়া

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৩ জুন ২০২৬ ১০:৪২ পিএম

বিশ্বকাপের উত্তেজনার মধ্যেই আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে নিয়ে ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো নাজারিওর নামে একটি মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। সেখানে দাবি করা হয়, রোনালদো নাকি মেসিকে ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড় হিসেবে অভিহিত করেছেন। তবে সেই মন্তব্যকে সম্পূর্ণ ভুয়া বলে উড়িয়ে দিয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি।

এক সাক্ষাৎকারে রোনালদো স্পষ্ট করে জানান, তিনি কখনোই লিওনেল মেসিকে সর্বকালের সেরা ফুটবলার বলে মন্তব্য করেননি। বিষয়টি নিয়ে এক বন্ধুর সঙ্গে আলাপকালে তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, ‘মেসি সর্বকালের সেরা—এই কথার মানে কী?’ প্রশ্নটি শুনে হাস্যরসের সঙ্গে পুরো ঘটনার ব্যাখ্যা দেন তিনি।

রোনালদো বলেন, নিজের নামে এমন বক্তব্য ছড়িয়ে পড়তে দেখে তিনিও সাধারণ মানুষের মতো বিস্মিত হয়েছিলেন। তার ভাষায়, ‘আমি বুঝতেই পারছিলাম না কী হচ্ছে।’

ব্রাজিলের সাবেক এই তারকা জানান, বিষয়টির উৎস খুঁজে বের করতে তারা সংবাদমাধ্যমগুলোর সঙ্গে যোগাযোগ করেছিলেন। পরে জানা যায়, বার্সেলোনাভিত্তিক সংবাদপত্র মুন্দো দেপোর্তিভো তার নামে একটি ভুয়া সাক্ষাৎকার তৈরি করে প্রকাশ করেছিল। সেই সাক্ষাৎকারে তার নামে বেশ কয়েকটি বক্তব্য জুড়ে দেওয়া হয়।

রোনালদোর নামে প্রচারিত সবচেয়ে আলোচিত উক্তিটি ছিল, ‘বিশ্বের এখন লুকোচুরি বন্ধ করা উচিত এবং এই সত্য মেনে নেওয়া উচিত যে মেসিই সর্বকালের সেরা খেলোয়াড়।’

এই বক্তব্য দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও অল্প সময়ের মধ্যেই রোনালদোর প্রতিনিধিরা এর প্রতিবাদ জানান। তারা আনুষ্ঠানিকভাবে স্পষ্ট করে দেন যে, সাবেক ব্রাজিলিয়ান স্ট্রাইকার ওই সংবাদমাধ্যমকে কোনো সাক্ষাৎকারই দেননি।

তবে রোনালদো একটি ভিন্ন বক্তব্য দিয়েছিলেন বলে জানানো হয়। সেখানে তিনি বলেছিলেন, ‘বিশ্বকাপের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার সিংহাসনে বসার যোগ্য যদি কেউ থেকে থাকেন, তবে মেসিই তার জন্য একদম উপযুক্ত ব্যক্তি।’