স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়ে ড. শামারুহ মির্জা ইউনূস সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেছেন, এই মন্ত্রণালয়ের অযোগ্যতা বা অবহেলাকে ভুল হিসেবে দেখার সুযোগ নেই, বরং এটি একটি অপরাধ। তার দাবি, সারা দেশে দুই শতাধিক শিশুর মৃত্যু ঘটেছে।
নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।
স্ট্যাটাসে ড. শামারুহ মির্জা লেখেন, বিষয়টি নিয়ে আন্তর্জাতিক সাময়িকী Science-এ একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, কিছুদিন আগেও তিনি এ নিয়ে একটি পোস্ট করেছিলেন। তিনি লিখেছেন, ‘আমারইলে আজকাল কিছু বিষয় নিয়ে ভীষণ ঘেন্না লাগে।’
তিনি আরও বলেন, ২০২৪ সালে আমলাতান্ত্রিক জটিলতার কারণে টিকা সরবরাহে ব্যাঘাত ঘটে, যার ফলে সারা দেশে টিকার ঘাটতি দেখা দেয়। পরবর্তীতে সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে তথ্যও সরিয়ে ফেলা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
ড. শামারুহ মির্জা তার স্ট্যাটাসে লিখেছেন, ‘এটা শুধু ইউনূস সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অযোগ্যতা, অবহেলা বা ভুল নয়, এটা একটি অপরাধ। দুই শতাধিক শিশু মারা গেছে, পুরো স্বাস্থ্যব্যবস্থাকে ঝুঁকির মুখে ফেলে দেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, এত কিছুর পরও কিছু মানুষ এ বিষয়টিকে সমর্থন করছেন, যা তার কাছে সবচেয়ে অস্বস্তিকর ও ঘৃণার বলে মনে হয়েছে।
/এসএন