• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:১৭ এএম


হাতে শুধু একটি মাইক,বিনা পারিশ্রমিকে পায়ে হেঁটে বছরের পর বছর নামাজের দাওয়াত দেন আব্বাস মিয়া

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৪ জুলাই ২০২৬ ৩:২৫ পিএম

সম্পদের নয়, মানুষের হেদায়াতের পথেই তাঁর জীবনভর ছুটে চলাযেখানে অনেক মানুষ জীবনের অধিকাংশ সময় ব্যয় করেন সম্পদ ও প্রাচুর্যের পেছনে, সেখানে রংপুরের এক প্রবীণ মানুষ নিজের জীবন উৎসর্গ করেছেন মানুষের মধ্যে নামাজের আহ্বান পৌঁছে দিতে।তিনি আব্বাস মিয়া। রংপুর সদরের সিলিমপুর ভরটপাড়া এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি রংপুর নগরীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পায়ে হেঁটে সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে মানুষকে নামাজের দাওয়াত দিয়ে আসছেন।হাতে একটি মাইক, আর হৃদয়ে একটাই ডাক— “আসুন, নামাজ কায়েম করি।”

এই আহ্বান নিয়েই প্রতিদিন তিনি মানুষের দ্বারে দ্বারে পৌঁছে যান, যেন আরও মানুষ মহান আল্লাহর ইবাদতের পথে ফিরে আসে।সম্প্রতি তাঁর এই নিঃস্বার্থ উদ্যোগের ভিডিও ও কর্মকাণ্ড বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তাঁর আন্তরিকতা ও নিরলস প্রচেষ্টা অসংখ্য মানুষের প্রশংসা কুড়িয়েছে।আল্লাহ তাআলা তাঁর এই আন্তরিক প্রচেষ্টা কবুল করুন, তাঁকে সুস্থতা, বরকতময় দীর্ঘ নেক হায়াত এবং উত্তম প্রতিদান দান করুন। আমিন।

/বিএসএস