• ঢাকা
  • শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ এএম


জান্নাতে স্বামী যেন হুর না পান, এমন দোয়া কি করা যাবে?

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৪:০৮ পিএম

দুনিয়ার জীবনে স্বামীকে নিজের একান্ত সঙ্গী হিসেবে পেতে চান অধিকাংশ স্ত্রী। তাই অনেক নারীর মনে প্রশ্ন জাগে—স্বামী জান্নাতে গেলে যদি হুর পান, তাহলে কি সেটি তার জন্য কষ্টের কারণ হবে? স্বামী যেন জান্নাতে হুর না পান, সে জন্য কি আল্লাহর কাছে দোয়া করা যাবে?ইসলামি ব্যাখ্যা অনুযায়ী, স্বামী যেন জান্নাতে হুর না পান—এমন দোয়া করা উচিত নয়। কারণ জান্নাতের জীবন দুনিয়ার জীবনের মতো হবে না। সেখানে মানুষের অন্তর থেকে হিংসা, বিদ্বেষ, ঈর্ষা, দুঃখ ও কষ্ট দূর করে দেওয়া হবে।পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ‘আমি তাদের অন্তর থেকে সব বিদ্বেষ ও মনোকষ্ট দূর করে দেব।’ (সুরা আল-আ‘রাফ: ৪৩)অর্থাৎ জান্নাতে প্রবেশের পর মানুষের মানসিক অবস্থাও দুনিয়ার মতো থাকবে না। দুনিয়াতে কোনো নারী স্বামীর অন্য স্ত্রী বা নারী সঙ্গীর কারণে যে ধরনের কষ্ট বা ঈর্ষা অনুভব করতে পারেন, জান্নাতে সেই ধরনের কষ্ট থাকবে না।আখেরাতের জীবন দুনিয়ার জীবনের তুলনায় সম্পূর্ণ ভিন্ন। আল্লাহ তাআলা জান্নাতবাসীদের এমনভাবে সৃষ্টি করবেন, যেখানে তাদের কোনো দুঃখ, কষ্ট, হিংসা কিংবা মানসিক অশান্তি থাকবে না। তাই জান্নাতে স্বামী হুর পেলে স্ত্রী কষ্ট পাবেন—এমন আশঙ্কা নিয়ে দুশ্চিন্তা করার প্রয়োজন নেই।বরং স্বামী-স্ত্রী উভয়েরই উচিত আল্লাহর কাছে জান্নাত প্রার্থনা করা এবং দোয়া করা—আল্লাহ যেন তাদের ক্ষমা করেন, জান্নাত দান করেন এবং জান্নাতে তাদের একত্রে রাখেন।জাহান্নাম থেকে মুক্তি ও জান্নাত লাভের জন্য হাদিসে একটি সহজ দোয়া বর্ণিত হয়েছে—اللَّهُمَّ إنِّي أَسْأَلُكَ الْجَنَّةَ وَأَسْتَجِيْرُ بِكَ مِنَ النَّارِউচ্চারণ: আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউজু বিকা মিনান্নার।অর্থ: হে আল্লাহ! আমি আপনার কাছে জান্নাত প্রার্থনা করছি এবং জাহান্নাম থেকে আপনার কাছে আশ্রয় চাই।(সুনানে আবু দাউদ)হাদিসে জান্নাত প্রার্থনা এবং জাহান্নাম থেকে আশ্রয় চাওয়ার ব্যাপারে বিশেষভাবে উৎসাহ দেওয়া হয়েছে। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, নবিজি (সা.) বলেছেন, কোনো বান্দা দিনে সাতবার জাহান্নাম থেকে আশ্রয় চাইলে জাহান্নাম আল্লাহর কাছে ওই বান্দাকে তা থেকে আশ্রয় দেওয়ার আবেদন করে। আর কোনো বান্দা দিনে সাতবার জান্নাত প্রার্থনা করলে জান্নাত আল্লাহর কাছে তাকে জান্নাতে প্রবেশ করানোর আবেদন করে। (মুসনাদে আবু ইয়ালা)এ ছাড়া আনাস ইবনে মালেক (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, কেউ আল্লাহর কাছে তিনবার জান্নাত প্রার্থনা করলে জান্নাত বলে, ‘হে আল্লাহ! তাকে জান্নাতে প্রবেশ করান।’ আর কেউ তিনবার জাহান্নাম থেকে আশ্রয় চাইলে জাহান্নাম বলে, ‘হে আল্লাহ! তাকে জাহান্নাম থেকে মুক্তি দিন।’ (সুনানে তিরমিজি)তাই স্বামী জান্নাতে হুর পাবেন কি না—এ নিয়ে দুশ্চিন্তা না করে স্বামী-স্ত্রী উভয়েরই উচিত নিজেদের জন্য জান্নাত প্রার্থনা করা। কারণ জান্নাতে কোনো ধরনের দুঃখ, ঈর্ষা কিংবা মানসিক কষ্ট থাকবে না; আল্লাহ তাআলা জান্নাতবাসীদের পূর্ণ প্রশান্তি দান করবেন।

/বিএসএস