• ঢাকা
  • শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ এএম


জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, নিজের লেখা বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৮:০৭ এএম

প্রখ্যাত ইসলামি দাঈ ডা. জাকির নায়েকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশিষ্ট ইসলামি স্কলার ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। মালয়েশিয়ায় ডা. জাকির নায়েকের বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) নিজের ফেসবুক স্ট্যাটাসে সাক্ষাতের বিষয়টি জানান শায়খ আহমাদুল্লাহ।সাক্ষাৎকালে শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছিলেন ইসলামি স্কলার ড. মিজানুর রহমান আজহারী। এ সময় ডা. জাকির নায়েকের ছেলে ফারিক নায়েকও উপস্থিত ছিলেন।শায়খ আহমাদুল্লাহ জানান, সাক্ষাতের একপর্যায়ে তিনি নিজের লেখা ‘মর্নিং অ্যান্ড ইভিনিং দুয়া অ্যান্ড জিকর’ বইটি ডা. জাকির নায়েকের হাতে তুলে দেন।মালয়েশিয়ায় অবস্থানকালে ইসলামি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে এ ধরনের সাক্ষাৎ ও মতবিনিময়ের অংশ হিসেবেই জাকির নায়েকের সঙ্গে তার এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

/বিএসএস