• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৫২ পিএম


তারেক রহমানকে শিশু মুক্তিযোদ্ধা হিসেবে দাবী সরকার দলীয় সংসদ সদস্যের!

আপডেট টাইম: ৮ এপ্রিল ২০২৬ ৯:৩৯ পিএম

জাতীয় সংসদে আজ বুধবার তারেক রহমানকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন গাজীপুর-১ আসনের বিএনপি সংসদ সদস্য মুজিবুর রহমান।

মুক্তিযুদ্ধ চলাকালে খালেদা জিয়া তাঁর দুই শিশুপুত্র তারেক ও আরাফাত রহমান কোকোকে নিয়ে পাকিস্তানি বাহিনীর হাতে প্রায় নয় মাস বন্দি ছিলেন। সেই ত্যাগ ও বন্দিত্বের স্বীকৃতিস্বরূপ তারেক রহমান ও আরাফাত রহমান কোকোকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি চেয়ে সংসদ অধিবেশনে কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমান এই দাবি উত্থাপন করেন। এর আগেও বিভিন্ন সময়ে বিএনপির একাধিক নেতা সহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি উক্ত দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান ১৯৬৮ সালে জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে তাঁর বয়স ছিল মাত্র দুই থেকে তিন বছর।

বিরোধী মহলের পক্ষ থেকে এই দাবিকে ‘রাজনৈতিক তোষামোদি’ এবং মুক্তিযোদ্ধাদের মর্যাদার প্রতি অসম্মানজনক বলে মন্তব্য করা হচ্ছে। বিষয়টি নিয়ে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।