• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ পিএম


জুলাই সনদ নিয়ে কিছু মানুষ গোলযোগের চেষ্টা করছে: মির্জা ফখরুল

the pulse online news desk
আপডেট টাইম: ৬ এপ্রিল ২০২৬ ১২:১৬ এএম

জুলাই সনদকে কেন্দ্র করে একটি ক্ষুদ্র গোষ্ঠী দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি সংস্কারের বিরোধী—এমন অপপ্রচার চালানো হচ্ছে, যা সঠিক নয়।

রোববার (৫ মার্চ) বিকেলে রাজধানীর কাকরাইলের আর্চবিশপ হাউজে ইস্টার সানডে উপলক্ষে খ্রিষ্টান সম্প্রদায়ের ধর্মীয় ও সামাজিক নেতাদের সঙ্গে এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, দেশে যে মুক্ত ও গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে, তা কাজে লাগিয়ে সবাইকে এগিয়ে যেতে হবে। তিনি একটি অসাম্প্রদায়িক ও সাম্যের বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের জীবনমান উন্নয়নে কাজ শুরু করেছেন। বিএনপির বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। পাশাপাশি সংস্কারের লক্ষ্যে স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিশ্রুতি দলটি পূরণ করবে বলেও জানান।