• ঢাকা
  • শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:৫৮ এএম


যিনি হলেন ডাকসু ভিপি সাদিক কায়েমের সহধর্মিণী

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৪ মে ২০২৬ ৪:১৩ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েমের আকদ সম্পন্ন হওয়ার পর থেকেই রাজনৈতিক ও শিক্ষাঙ্গনে তার সহধর্মিণীকে নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেকেই জানতে চাইছেন, কে এই আনিকা ফারদিন ফরায়েজি?

জানা গেছে, সাদিক কায়েমের সহধর্মিণীর নাম আনিকা ফারদিন ফরায়েজি। তিনি পেশায় একজন চিকিৎসক। তার বাবা আইয়ুব আলী ফরায়েজি এবং মা রুকসানা পারভীন আসমা। পরিবারের পৈত্রিক নিবাস কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায়।

বুধবার (১৩ মে) আসরের নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে সাদিক কায়েম ও আনিকা ফারদিন ফরায়েজির আকদ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাঙ্গনের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আকদ অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার নবদম্পতিকে শুভেচ্ছা জানান। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, ডাকসুর বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও অনুষ্ঠানে অংশ নেন।

সাদিক কায়েমের বিয়েকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছিল। বিয়ের দাওয়াত দিতে তিনি জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এবং সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমেও নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন পোস্ট ও ছবি ছড়িয়ে পড়েছে।

/এসএন