ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের আকদ অনুষ্ঠান শেষে শহীদ ওসমান হাদীর কবর জিয়ারত করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (১৩ মে) আকদ অনুষ্ঠান শেষে তিনি কবরস্থানে গিয়ে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।এ সময় তার সঙ্গে জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন। কবর জিয়ারতকালে জামায়াতের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুলসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারাও উপস্থিত ছিলেন। পরে শহীদ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।উপস্থিত নেতারা মরহুমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তার অবদানের কথা স্মরণ করেন।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ-এ ডাকসু ভিপি সাদিক কায়েমের আকদ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা অংশ নেন।আকদ অনুষ্ঠান ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ দেখা যায়। উপস্থিত অতিথিরা নবদম্পতির সুখী ও সুন্দর দাম্পত্য জীবনের জন্য শুভকামনা জানান।
/বিএসএস