• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ০৭:২৭ এএম

৭ মার্চের ভাষণ বাজানোকে কেন্দ্র করে করা মামলায় জামিনে মুক্ত ইমি

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৭ মে ২০২৬ ৮:৫৯ পিএম

সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় জামিনে কারামুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ (ইমি)। গ্রেপ্তারের প্রায় দুই মাস পর আজ বৃহস্পতিবার সকালে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার শিরিন আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বেলা পৌনে তিনটার দিকে প্রথম আলোকে বলেন, সকালে জামিনসংক্রান্ত কাগজপত্র কারাগারে পৌঁছায়। পরে যাচাই-বাছাই শেষে অন্য কোনো মামলায় আটকাদেশ না থাকায় তাকে জামিনে মুক্তি দেওয়া হয়।

চলতি বছরের ৭ মার্চ রাত সাড়ে নয়টার দিকে শাহবাগ থানার সামনে অবস্থান নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ বাজানোর কর্মসূচি ঘোষণা করেন শেখ তাসনিম আফরোজসহ কয়েকজন।

রিকশায় মাইক লাগিয়ে ভাষণ বাজানোর সময় ডাকসুর সাবেক নেতা এ বি জুবায়ের, মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ, এনসিপির ছাত্রসংগঠন জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক তাহমিদ আল মোদাসসিরসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী এতে বাধা দেন।