সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার লক্ষ্যে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ এবং জেলা ও মহানগর পর্যায়ে একযোগে ২৯টি কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
শনিবার (২ মে) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব কমিটির অনুমোদন দেওয়া হয়।
মহানগর ও জেলা পর্যায়ে ঢাকা মহানগরের উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম—এই চারটি গুরুত্বপূর্ণ ইউনিটে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এছাড়া ময়মনসিংহ মহানগর, ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ জেলা, জামালপুর মহানগরসহ নেত্রকোনা, নরসিংদী, হবিগঞ্জ, খাগড়াছড়ি ও মানিকগঞ্জ জেলাতেও পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। অন্যদিকে কুমিল্লা মহানগরে আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় পর্যায়ে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ও রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হয়েছে। পাশাপাশি বরিশাল, রবীন্দ্র, কিশোরগঞ্জ ও পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ে আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে। এছাড়া জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বর্ধিত কমিটি এবং ময়মনসিংহ, সিরাজগঞ্জ ও জামালপুর মেডিকেল কলেজে আংশিক কমিটি গঠন করা হয়েছে।
কলেজ পর্যায়ে ময়মনসিংহের আনন্দমোহন কলেজে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। জয়পুরহাট সরকারি কলেজ, হাজী মিছির আলী ডিগ্রি কলেজ ও নারায়ণগঞ্জ কলেজে আংশিক পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হয়েছে।
এদিকে রাজধানীর ঢাকা কলেজে নতুন করে বর্ধিত কমিটিও অনুমোদন দেওয়া হয়েছে।
সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে এবং নতুন নেতৃত্ব গড়ে তুলতেই এই ব্যাপক কমিটি পুনর্গঠন ও অনুমোদনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
/এসএন