• ঢাকা
  • সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ০৯:৩০ পিএম


খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেপ্তার!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৩ আগস্ট ২০২৬ ৭:৩৫ পিএম

চাঁদপুরে অভিযান চালিয়ে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার একটি মামলার আসামি ঢাকা ওয়ার্ড যুবলীগ নেতা হান্নান মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২ আগস্ট) দিবাগত রাতে চাঁদপুরের তরপুরচন্ডী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার হান্নান মিয়া চাঁদপুরের তরপুরচন্ডী এলাকায় আত্মগোপনে ছিলেন। তিনি ওই এলাকার বাসিন্দা মফিজ মিয়ার ছেলে।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হান্নান মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাস-সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।

তিনি আরও জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে হান্নান মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

/এএসএফ