• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ এএম


১২৭ কোটি টাকার দুর্নী’তি মাম’লা থেকে খা’লাস পেলেন মির্জা আব্বাস

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৭ আগস্ট ২০২৬ ২:৪২ পিএম

বিনা দরপত্রে ১৮টি সরকারি বাড়ি বিক্রির মাধ্যমে রাষ্ট্রের ১২৭ কোটি ৬৪ লাখ ১৯ হাজার ৫৯ টাকা ক্ষতির অভিযোগে ২০০৭ সালে দায়ের করা ১৫টি দুর্নীতি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মির্জা আব্বাসকে খালাস দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মুহাম্মদ কামরুল হাসান খান এ রায় ঘোষণা করেন।

মামলাগুলো ২০০৭ সালে দায়ের করা হয়েছিল। এসব মামলায় অভিযোগ করা হয়, কোনো ধরনের দরপত্র ছাড়াই সরকারি ১৮টি বাড়ি বিক্রি করা হয়। এ প্রক্রিয়ায় রাষ্ট্রের ১২৭ কোটি ৬৪ লাখ ১৯ হাজার ৫৯ টাকা আর্থিক ক্ষতি হয়েছে বলে মামলায় অভিযোগ আনা হয়।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার এসব মামলার রায় ঘোষণা করেন আদালত। রায়ে মির্জা আব্বাসকে উল্লিখিত ১৫টি মামলার অভিযোগ থেকে খালাস দেওয়া হয়েছে।

/এসএন