মেহেরপুরের গাংনীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের পদযাত্রা ও পথসভাকে কেন্দ্র করে একের পর এক ঘটনার মধ্যে এবার সমাবেশস্থল থেকে একটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৭ জুলাই) সকালে প্রথমে এনসিপির কেন্দ্রীয় নেতাদের ছবি ও বিভিন্ন লেখা-সংবলিত তিনটি কুশপুতুল সদৃশ বস্তু উদ্ধার করা হয়। এর কয়েক ঘণ্টা পর সমাবেশস্থলের কাছ থেকে একটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ জানায়, গাংনী বাসস্ট্যান্ড এলাকায় হানিফ পরিবহনের কাউন্টারের সামনে মালিকবিহীন সবজিভর্তি একটি ব্যাগের ভেতর থেকে বোমাসদৃশ বস্তুটি উদ্ধার করা হয়েছে।
উদ্ধার হওয়া বস্তুটি প্রকৃতপক্ষে বিস্ফোরক কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করেনি পুলিশ। বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে এবং ঘটনাটি কীভাবে ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
/এএসএফ