• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ এএম


রাষ্ট্রপতি পদে খাইরুল দেওয়ানকে দেখতে চান অনেকে, কেন আলোচনায় এই নাম?

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৪ জুলাই ২০২৬ ১২:২২ পিএম

রাষ্ট্রপতি পদ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হওয়ার পর বিভিন্ন মহলে সম্ভাব্য প্রার্থীদের নাম নিয়ে আলোচনা চলছে। এ সময় অনেকেই বিএনপির শীর্ষ নেতাদের নাম উল্লেখ করলেও একটি অংশ রাষ্ট্রপতি হিসেবে খাইরুল দেওয়ানকে দেখতে চাওয়ার মত প্রকাশ করছেন। ফলে আবারও আলোচনায় এসেছে তার নাম।

খোঁজ নিয়ে জানা গেছে, খাইরুল দেওয়ান প্রথম আলোচনায় আসেন বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নির্বাচিত হওয়ার সময়। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন তিনি।

তবে সে সময় নির্বাচন কমিশনের কাছ থেকে মনোনয়নপত্র পাননি বলে অভিযোগ করেন খাইরুল দেওয়ান। মনোনয়ন ফরম না দেওয়ার প্রতিবাদে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে আরও দুজনের সঙ্গে মানববন্ধন করেন তিনি।

এ সময় তারা রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণের অধিকার নিশ্চিত করতে আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন।

সম্প্রতি রাষ্ট্রপতি পদ নিয়ে নতুন করে আলোচনা শুরু হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আবারও খাইরুল দেওয়ানের নাম আলোচনায় এসেছে।

/এএসএফ