• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৫৪ পিএম


বেগমগঞ্জে পেট্রোল পাম্পে ভয়াবহ সংঘর্ষ, আহত ৭

আপডেট টাইম: ১৫ এপ্রিল ২০২৬ ৩:০৮ পিএম

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা এলাকায় একটি পেট্রোল পাম্পে তেল নেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাম্পের মালিকসহ অন্তত সাতজন আহত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার বড়পোল এলাকার একটি পেট্রোল পাম্পে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, একটি পক্ষ একাধিকবার তেল নেওয়ার চেষ্টা করলে পেছনে অপেক্ষমাণ মোটরসাইকেল চালকেরা এতে আপত্তি জানান। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পাম্পের মালিককে লোহার পাইপ দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। পরে উত্তেজিত জনতা দুইজনকে গণধোলাই দেয়। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।

ঘটনার পর থেকে পাম্পটিতে তেল সরবরাহ বন্ধ রয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

সংবাদ লেখা পর্যন্ত ঘটনাস্থলে প্রশাসনের কাউকে দেখা যায়নি।

সূত্র: ফেস দ্য পিপল