• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:২২ পিএম


পুত্রবধূর পরিকল্পনায় শাশুড়ি খু/ন, সাজানো হয় ডাকা/তির নাটক

The Pulse BD news desk
আপডেট টাইম: ১১ এপ্রিল ২০২৬ ৯:০৩ এএম

গাজীপুরের পিরুজালী এলাকায় শাশুড়িকে হত্যা করে ডাকাতির নাটক সাজানোর অভিযোগে পুত্রবধূসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তদন্তে জানা যায়, ঘরের টাকা ও স্বর্ণালংকার লুটের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে আসমা আক্তারকে ঘুমের ওষুধ খাইয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে ঘটনাটিকে ডাকাতি হিসেবে দেখাতে পুত্রবধূ নিজেকে হাত-পা বেঁধে অচেতন থাকার ভান করেন।

পুলিশ জানায়, সহযোগীদের জিজ্ঞাসাবাদে এই পরিকল্পনার বিষয়টি প্রকাশ পায়। এ ঘটনায় দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

পরে আসামিদের কাছ থেকে লুট হওয়া স্বর্ণালংকার, নগদ অর্থ ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।