• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৫৪ পিএম


জুলাই হত্যামামলার আসামী আরএস ফাহিমকে মিরপুর চিড়িয়াখানা এলাকা থেকে জনতার আটক

আপডেট টাইম: ১৪ এপ্রিল ২০২৬ ২:২৬ পিএম

রাজধানীর মিরপুরে জনতার হাতে আটকের পর আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিমকে পুলিশ হেফাজতে নিয়েছে। রোববার বিকেলে মিরপুর চিড়িয়াখানার সামনে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে শাহ আলী থানা পুলিশ তাকে সেখান থেকে নিয়ে যায়।

পুলিশ জানায়, মিরপুর চিড়িয়াখানার সামনে স্থানীয় জনতা আগে থেকেই তাকে ঘিরে আটকে রেখেছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিরাপত্তার স্বার্থে তাকে থানায় নিয়ে যায়। তার বিরুদ্ধে জুলাই মাসের বিভিন্ন ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট একাধিক মামলার তথ্য পাওয়া গেছে, সেগুলো যাচাই করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফাহিমকে এলাকায় দেখতে পেয়ে ছাত্র-জনতার মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে তার ভূমিকা নিয়ে আগের বিতর্কের জেরে সেখানে স্লোগান ও বাগবিতণ্ডা শুরু হয়, যা একপর্যায়ে তীব্র রূপ নেয়।