• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ০৬:৪৬ পিএম


সদরঘাটে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, ২ জন নিখোঁজ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৯ জুলাই ২০২৬ ৬:১০ পিএম

রাজধানীর সদরঘাটে একটি যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় কুমিল্লাগামী একটি ট্রলার ডুবে দুইজন নিখোঁজ হয়েছেন। রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে শ্যামবাজার ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সুন্দরবন-১২ নামের একটি লঞ্চের ধাক্কায় কুমিল্লাগামী ট্রলারটি নদীতে ডুবে যায়। এ ঘটনায় ট্রলারে থাকা দুইজন নিখোঁজ হন।

খবর পেয়ে উদ্ধারকাজে নামে ফায়ার সার্ভিস। নিখোঁজদের সন্ধানে সদরঘাট নদী ফায়ার স্টেশনের একটি ডুবুরি ও উদ্ধারকারী ইউনিট অভিযান পরিচালনা করছে।নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। তাদের পরিচয় এবং দুর্ঘটনার বিস্তারিত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

/বিএসএস