• ঢাকা
  • সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ০৫:২৩ এএম


চতুর্থ সভায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দলীয় প্রভাবমুক্ত থাকার তাগিদ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৬ জুন ২০২৬ ১২:৩৪ এএম

দলীয় প্রভাবমুক্তভাবে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার (১৫ জুন) অর্থ মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড প্রদানসংক্রান্ত মন্ত্রিসভা কমিটির চতুর্থ সভায় তিনি এ নির্দেশনা দেন।

সভায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের প্রশাসনিক ব্যয় পর্যালোচনা ও অনুমোদন দেওয়া হয়। একই সঙ্গে ফ্যামিলি কার্ড পাইলটিং বাস্তবায়ন (সংশোধন) গাইডলাইন-২০২৬ চূড়ান্ত করা হয় এবং ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা-২০২৬-এর খসড়া পর্যালোচনা করে নীতিগত অনুমোদন দেওয়া হয়।

সভায় সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।

এ ছাড়া সভায় সমাজকল্যাণ সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।