কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় সন্ত্রাসবিরোধী আইনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১০ জুন) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- উপজেলা কৃষক লীগের আহ্বায়ক মো. ছাইদুর রহমান, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাজিব হোসেন, বনগ্রাম ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. সুমন মিয়া এবং চান্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের তেতইতলা ওয়ার্ডের সহ-সভাপতি মো. ফারুক মিয়া।
পুলিশ জানায়, গ্রেপ্তার ছাইদুর রহমান উপজেলার জালালপুর ইউনিয়নের মৃত আব্দুল কাদিরের ছেলে। রাজিব হোসেন আচমিতা ইউনিয়নের লোকমান মিয়ার ছেলে। সুমন মিয়া বনগ্রাম ইউনিয়নের ধলু মিয়ার ছেলে এবং ফারুক মিয়া চান্দপুর ইউনিয়নের মুসলিম মিয়ার ছেলে।
কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ত্রাসবিরোধী আইনে রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। পরে বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
/এএসএফ