ঢাকা, ১২ মে: জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান যুগ যুগ ধরে বাঙালি জাতিকে অনুপ্রাণিত করবে। মঙ্গলবার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।স্পিকার বলেন, গণঅভ্যুত্থানের সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি হত্যার নির্দেশ দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে এবং সেই সংক্রান্ত কলরেকর্ড জাদুঘরে সংরক্ষিত আছে।
তিনি আরও বলেন, “এই জাদুঘর যতদিন থাকবে, ততদিন জনগণ আওয়ামী লীগ ও শেখ হাসিনার কর্মকাণ্ডকে স্মরণ করবে।”তিনি দাবি করেন, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর ভবিষ্যৎ প্রজন্মের কাছে গণতন্ত্র ও মানুষের আত্মত্যাগের ইতিহাস তুলে ধরবে। “গণতন্ত্রের জন্য মানুষ হাসিমুখে জীবন দিতে পারে—এই জাদুঘর তার প্রমাণ বহন করবে,” যোগ করেন তিনি।এসময় ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, “ফ্যাসিবাদ থেকে মুক্তির প্রতিবিম্ব হচ্ছে এই জুলাই জাদুঘর।”পরিদর্শনকালে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় জানান, আগামী জুলাইয়ের শেষ সপ্তাহ কিংবা আগস্টের ১ তারিখের মধ্যে জুলাই গণঅভ্যুত্থান জাদুঘর উদ্বোধন করা হবে।
/বিএসএস