• ঢাকা
  • মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ পিএম


রামিসা হত্যা: অভিযুক্ত সোহেল রানার পক্ষে মামলায় কি লড়বে ঢাকা বারের আইনজীবীগন?

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২২ মে ২০২৬ ৩:১৭ পিএম

শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আসামিপক্ষে ঢাকা আইনজীবী সমিতির কোনো সদস্য মামলা পরিচালনা করবেন না বলে জানিয়েছেন সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ কালাম খান।

শুক্রবার (২২ মে) সকালে নিজের ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি এ তথ্য জানান।

ফেসবুক পোস্টে মোহাম্মদ কালাম খান লেখেন, “কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা বারের কোনো বিজ্ঞ আইনজীবী রামিসা হত্যা মামলার আসামির পক্ষে মামলা পরিচালনা করবেন না।”

গত ১৯ মে সকালে রাজধানীর মিরপুরের পল্লবীর একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে শিশু রামিসার মস্তকবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে একই ফ্ল্যাটের বাথরুম থেকে তার খণ্ডিত মাথা উদ্ধার করা হয়।

এ ঘটনায় পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। ঘটনার পর পুলিশ প্রথমে মামলার প্রধান আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করে।

পরবর্তীতে মূল অভিযুক্ত সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেন সোহেল রানা।