• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ১০:১১ এএম


ঈদে টানা ১৩ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি স্টেশন

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৮ মে ২০২৬ ১:৫৭ পিএম

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে দেশের সব সিএনজি ফিলিং স্টেশন টানা ১৩ দিন ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সম্প্রতি পেট্রোবাংলার চেয়ারম্যানকে চিঠি দিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, আগামী ২১ মে থেকে ২ জুন পর্যন্ত দেশের সব সিএনজি ফিলিং স্টেশন সার্বক্ষণিক চালু রাখতে হবে।

সরকার বলছে, ঈদকে কেন্দ্র করে মহাসড়কে যানবাহনের স্বাভাবিক চলাচল নিশ্চিত করা এবং ঘরমুখো মানুষের যাত্রা সহজ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, ঈদের দিনসহ ঈদের আগের সাত দিন এবং পরের পাঁচ দিন সিএনজি স্টেশনগুলো ২৪ ঘণ্টা খোলা থাকবে।

এদিকে রোজার ঈদের মতো এবারও কোরবানির ঈদ উপলক্ষে টানা সাত দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

সরকার আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ছুটি ঘোষণা করেছে। তবে ছুটির আগে ২৩ ও ২৪ মে অফিস খোলা থাকবে বলে মন্ত্রিসভার সিদ্ধান্তে জানানো হয়েছে।

/এসএন