• ঢাকা
  • সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ০১:০০ এএম


ফের সয়াবিন তেলের দাম বৃদ্ধি

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৯ এপ্রিল ২০২৬ ৫:০৮ পিএম

বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৪ টাকা বাড়িয়ে ১৯৯ টাকা নির্ধারণ করেছে সরকার। একই সঙ্গে খোলা সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ২ টাকা বাড়িয়ে ১৭৯ টাকা করা হয়েছে।
বুধবার বাংলাদেশ সচিবালয়-এ ভোজ্যতেলের মূল্য পর্যালোচনা সংক্রান্ত বৈঠক শেষে এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
নতুন ঘোষিত মূল্য অনুযায়ী, ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪০ টাকা। সরকার জানিয়েছে, আন্তর্জাতিক বাজার পরিস্থিতি ও সরবরাহ ব্যয় বিবেচনায় নতুন এ মূল্য নির্ধারণ করা হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, নতুন এই সিদ্ধান্তের ফলে বাজারে ভোজ্যতেলের দাম সমন্বয় হবে এবং সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল রাখতে সহায়ক হবে।