• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ০১:৪৯ পিএম


জামিন পেলেন সাদিক অ্যাগ্রোর ছাগল কান্ডে আলোচিত সেই ইমরান

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৩ এপ্রিল ২০২৬ ১১:৫৯ পিএম

মানি লন্ডারিংয়ের অভিযোগে করা মামলায় ‘ছাগলকাণ্ডে’ আলোচিত সাদিক অ্যাগ্রো-এর চেয়ারম্যান ইমরান হোসেন-কে জামিন দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহের-এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তার জামিন সংক্রান্ত রুল যথাযথ ঘোষণা করে এ আদেশ দেন।

আদালতে ইমরান হোসেনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আলামিন।

এর আগে ২০২৫ সালের ৩ মার্চ রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সংস্থাটি জানায়, ১৩৩ কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ঈদুল আজহা-কে কেন্দ্র করে ‘উচ্চবংশীয়’ একটি ছাগল ১৫ লাখ টাকায় বিক্রির ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় আসে সাদিক অ্যাগ্রো। ওই ঘটনায় তৎকালীন এনবিআর সদস্যের ছেলে মুশফিকুর রহমান ওরফে ইফাতের নামও আলোচনায় আসে।