• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:২৬ এএম


অলি আহমদকে হা’রিয়ে দেশের ২৩ তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২০ আগস্ট ২০২৬ ৬:০৪ পিএম

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে তিনি নির্বাচিত হন।

নির্ধারিত সময় অনুযায়ী দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলে। এতে জাতীয় সংসদের ৩৪৮ জন সদস্য ভোট দেওয়ার সুযোগ পান। ভোটগ্রহণ শেষ হওয়ার পর ভোট গণনা করা হয়। গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ফলাফল ঘোষণা করেন।

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির ২৪৭ জন সংসদ সদস্য এবং জামায়াতের নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের ৯০ জন সংসদ সদস্য ভোট দেন।

দীর্ঘ ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটির মাধ্যমে অনুষ্ঠিত এ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় জোট সমর্থিত কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

ভোটের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে পরে বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়।

/এসএন