• ঢাকা
  • শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ পিএম


পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেমের পদত্যাগ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৮ আগস্ট ২০২৬ ৯:৫৯ পিএম

পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেমের পদত্যাগ

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম পদত্যাগ করেছেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) তিনি পিএসসি সচিবালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছেন কমিশনের জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান।

তিনি জানান, পিএসসি চেয়ারম্যানের পদত্যাগপত্রটি রাষ্ট্রপতির দপ্তরে নিয়ে যাওয়া হচ্ছে।

তবে ঠিক কী কারণে অধ্যাপক মোবাশ্বের মোনেম পদত্যাগ করেছেন, তা এখনো জানা যায়নি। এ বিষয়ে মন্তব্য জানতে তার সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো সাড়া দেননি।

জুলাই গণঅভ্যুত্থানের পর ক্ষমতার পটপরিবর্তনের প্রেক্ষাপটে ২০২৪ সালের ৮ অক্টোবর পিএসসির তৎকালীন চেয়ারম্যান সোহরাব হোসাইনসহ কমিশনের অন্য সদস্যরা পদত্যাগ করেন।

এর পরদিন, ৯ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেমকে পিএসসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।

দায়িত্ব গ্রহণের প্রায় দুই বছরেরও কম সময়ের মধ্যে তার পদত্যাগের কারণ এখনো স্পষ্ট হয়নি।

/এএসএফ