• ঢাকা
  • শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ এএম


কারাগারে ইমরান খানের শারীরিক অবস্থার অবনতি, হাসপাতালে নেওয়ার নির্দেশ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৮ আগস্ট ২০২৬ ৯:৩৮ পিএম

পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে দ্রুত কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ৭৩ বছর বয়সী ইমরান খানকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়ার কথা রয়েছে।হাসপাতালে স্থানান্তরের পর ইমরান খানের চিকিৎসা ও শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য একটি বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হবে। এতে তাঁর বোন এবং ব্যক্তিগত চিকিৎসক থাকবেন। আদালত চিকিৎসাধীন অবস্থায় ইমরান খানকে পরিবারের নিকটাত্মীয়দের সঙ্গে দেখা ও যোগাযোগের পাশাপাশি বিদেশে অবস্থানরত তাঁর ছেলেদের সঙ্গেও পূর্ণ যোগাযোগের অনুমতি দিয়েছেন।কারাগারে থাকা অবস্থায় ইমরান খানের রক্তচাপ আশঙ্কাজনকভাবে ওঠানামা করা এবং তীব্র উদ্বেগসহ বিভিন্ন শারীরিক জটিলতার খবর প্রকাশ্যে আসার পর সুপ্রিম কোর্ট এই নির্দেশ দেন।আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ১৬ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি পর্যন্ত ইমরান খান ওই হাসপাতালেই চিকিৎসাধীন থাকবেন।উল্লেখ্য, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাবন্দী রয়েছেন। চোখের সমস্যা ছাড়াও দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছেন তিনি। এসব কারণে উন্নত চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে স্থানান্তরের দাবি জানিয়ে আসছিল তাঁর পরিবার ও দলীয় নেতাকর্মীরা।

/বিএসএস