• ঢাকা
  • বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ এএম


জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬০ কোটি ঘনফুট

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৫ সেপ্টেম্বর ২০২৬ ৭:২০ পিএম

জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬০.৬ কোটি ঘনফুটজ্বালানি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকারের বিভিন্ন উদ্যোগের ধারাবাহিকতায় জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহ বেড়েছে। দেশীয় উৎসের গ্যাসের পাশাপাশি আমদানিকৃত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ বাড়িয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)।

মঙ্গলবার বিকেল ৪টায় জাতীয় গ্রিডে মোট ২৬০ দশমিক ৬ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়েছে বলে জানিয়েছেন পেট্রোবাংলার পরিচালক (অপারেশনস অ্যান্ড মাইনস) প্রকৌশলী মো. শোয়েব।পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, এদিন জাতীয় গ্রিডে সরবরাহ করা গ্যাসের মধ্যে দেশীয় উৎস থেকে এসেছে ১৬১ দশমিক ৫ কোটি ঘনফুট।

আর আমদানিকৃত এলএনজি থেকে সরবরাহ করা হয়েছে ৯৯ দশমিক ১ কোটি ঘনফুট।পেট্রোবাংলার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে দেশীয় গ্যাসক্ষেত্রগুলো থেকে উৎপাদন অব্যাহত রাখার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী এলএনজি সরবরাহ করা হচ্ছে। দেশীয় উৎপাদন ও আমদানিকৃত এলএনজির মধ্যে সমন্বয়ের মাধ্যমে সরবরাহ বাড়ানো হয়েছে।তাদের মতে, গ্যাসের সরবরাহ বাড়ায় বিদ্যুৎ উৎপাদন, শিল্প, সার উৎপাদনসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন খাতে ইতিবাচক প্রভাব পড়তে পারে।পেট্রোবাংলা সূত্র জানায়, দেশে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৩৫০ থেকে ৩৮০ কোটি ঘনফুট।

এর বিপরীতে সোমবার জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ করা হয়েছিল ২৩৪ দশমিক ৫৩ কোটি ঘনফুট। আর রোববার সরবরাহ ছিল ২৩৩ দশমিক ১৯ কোটি ঘনফুট।সে হিসাবে মঙ্গলবার বিকেল ৪টায় সরবরাহ করা ২৬০ দশমিক ৬ কোটি ঘনফুট গ্যাস আগের দিনের তুলনায় ২৬ দশমিক ০৭ কোটি ঘনফুট বেশি। আর রোববারের তুলনায় সরবরাহ বেড়েছে ২৭ দশমিক ৪১ কোটি ঘনফুট।অর্থাৎ মাত্র দুই দিনের ব্যবধানে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহে উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে।

/বিএসএস