• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৩৩ পিএম


‘আব্বা’ ডাকতে শিখেছে হাদি-পুত্র ফিরনাস, বাবার ছবিতে দেয় চুমু

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১০ আগস্ট ২০২৬ ৮:০৫ পিএম

ঘাতকের গুলিতে শরীফ ওসমান হাদির মাথা বিদ্ধ হওয়ার সময় তাঁর ছেলে ফিরনাসের বয়স ছিল মাত্র আট মাস। বাবার মৃত্যুর আগে তাঁর মুখে ‘আব্বা’ ডাক শোনা হয়নি। তবে সময়ের সঙ্গে বড় হয়ে এখন সেই ফিরনাস বাবাকে ‘আব্বা’ বলে ডাকতে পারে। বাবার ছবিতে চুমুও খায়।‘ফিরনাস’ শব্দের অর্থ বলিষ্ঠ, সাহসী ও শক্তিশালী। নিজের বুকে ধারণ করা সার্বভৌমত্বের পতাকা ছেলের বুকেও পতপত করে উড়ুক—সম্ভবত এমন আকাঙ্ক্ষা থেকেই ঐতিহাসিক চরিত্র ইবনে ফিরনাসের নামে ছেলের নাম রাখা হয়েছিল।‘ফিরনাস’ নামটির ঐতিহাসিক সংযোগ ইসলামী স্বর্ণযুগের প্রখ্যাত মনীষী ইবনে ফিরনাসের সঙ্গে। আন্দালুসিয়ার, বর্তমান স্পেনের, এই মুসলিম মনীষী ছিলেন বহুশাস্ত্রবিদ, উদ্ভাবক, প্রকৌশলী, চিকিৎসক, কবি ও জ্যোতির্বিজ্ঞানী।ইবনে ফিরনাসের নামের উত্তরসুরী আট মাস বয়সী ছেলেকে রেখে ২০২৫ সালের ১৮ ডিসেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওসমান হাদি। তখনও তাঁর ছেলে ‘আব্বা’ বলার বয়সে পৌঁছায়নি।এখন সেই ফিরনাস ‘আব্বা’ ডাকতে পারে। বাবার ছবিতে চুমুও খায়।ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের এ তথ্য জানিয়েছেন।এক পডকাস্টে তিনি বলেন, ‘হাদির ছেলে আজ টুকটাক কথা বলে। আব্বা বলে ডাকে।’ফিরনাসের বর্তমান সময়ের নানা বিষয় তুলে ধরে আব্দুল্লাহ আল জাবের বলেন, ‘ফিরনাস বড় হয়েছে। বাইরে ঘুরতে ভীষণ পছন্দ করে। আমরা দেখা করতে গেলে আমাদের সাথে বাইরে যেতে চায়।’বাবার সঙ্গে ফিরনাসের সম্পর্কের স্মৃতি তুলে ধরে তিনি বলেন, ‘ফিরনাস তার বাবার ছবিতে ভীষণ চুমু খায়। সে মূলত বাবা ডাকে না। আব্বা বলে ডাকে। আব্বা ডাকের সাথেই অভ্যস্ত ফিরনাস।’তিনি আরও বলেন, ‘ফিরনাসের জন্মের পর মাঝে মাঝে আমরা শহীদ হাদির সঙ্গে বাসায় যেতাম। ফিরনাসের সাথে খুনসুটি করতাম। সেই স্মৃতিগুলো মনে পড়ে।’

/বিএসএস