সোমবার (৩ আগস্ট) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি পরিবারের বরাত দিয়ে জানান, মির্জা আব্বাস ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তবে পুরোপুরি সুস্থ হয়ে দেশে ফিরতে তার আরও কিছুটা সময় লাগবে।
এর আগে গত ১৫ মার্চ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মির্জা আব্বাসকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা থেকে সিঙ্গাপুরে নেওয়া হয়। পরে গত ১৪ এপ্রিল তাকে সেখান থেকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিক্যাল সেন্টারে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।
উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারের সময় পানি পান করার সময় হঠাৎ জ্ঞান হারান মির্জা আব্বাস। তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় ওই রাতেই তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হন মির্জা আব্বাস।
/এসএন