ফুটপাথে পানি বিক্রি করে বাবাকে পবিত্র হজে পাঠানোর স্বপ্ন দেখা সংগ্রামী কিশোর সুজনের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সুজনের স্বপ্ন বাস্তবায়নের পাশাপাশি তার সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে নির্দেশ দিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সোমবার রাজধানীর জিয়া উদ্যানে সুজনের হাতে আর্থিক অনুদান তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এ সময় সুজনের শিক্ষা, জীবনমানের উন্নয়ন এবং ভবিষ্যৎ গড়ে তুলতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
/বিএসএস