• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:২০ এএম


মেঘালয় সীমান্তে গু/লিবি/দ্ধ বাংলাদেশি যুবকের মৃ/ত্যু

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১১ জুলাই ২০২৬ ৮:২২ পিএম

সিলেটের গোয়াইনঘাট সীমান্ত এলাকায় গুলিবিদ্ধ হয়ে মিনহাজ উদ্দিন (২৫) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ভাদেশ্বর গ্রামের বাসিন্দা।

শনিবার (১১ জুলাই) সকালে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে শুক্রবার রাত প্রায় ৩টার দিকে ভারতের মেঘালয় রাজ্যের লাখাট এলাকার কাছে তিনি গুলিবিদ্ধ হন। পরে বেলা ১১টার দিকে পুলিশ তার বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ৪৮ বিজিবির সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক।

স্থানীয়দের দাবি, শুক্রবার রাতে মিনহাজসহ কয়েকজন ভারতের অভ্যন্তরে প্রবেশ করেছিলেন। তারা মেঘালয়ের লাখাট স্টেশন এলাকায় পৌঁছালে ভারতীয় খাসিয়া সম্প্রদায়ের কয়েকজন ব্যক্তি তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে মিনহাজ গুলিবিদ্ধ হন। পরে তার সঙ্গে থাকা ব্যক্তিরা তাকে উদ্ধার করে বাংলাদেশ সীমান্তে নিয়ে আসেন।

পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের সদস্য কামাল উদ্দিন জানান, মিনহাজ সুপারির ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। শ্রমিকদের নিয়ে ভারত থেকে সুপারি আনতে গিয়ে ফেরার পথে এ গুলির ঘটনা ঘটে। তিনি বলেন, মিনহাজের বড় ভাই অসুস্থ এবং তার বাবা বয়স্ক হওয়ায় পরিবারের দায়িত্ব মূলত তার ওপরই ছিল।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

/এসএন