• ঢাকা
  • শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:২১ পিএম


‘পতনের দ্বারপ্রান্তে নরেন্দ্র মোদি’

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১০ অক্টোবর ২০২৬ ৭:১১ পিএম

‘পতনের দ্বারপ্রান্তে মোদি’, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক কংগ্রেস নেতাভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে তীব্র রাজনৈতিক আক্রমণ চালিয়েছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল। তাঁর দাবি, মোদির আচরণই ইঙ্গিত দিচ্ছে যে তিনি পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন। বিরোধী জোট ‘ইন্ডিয়া’র আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।দেশজুড়ে ভোটাধিকার রক্ষা এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে রাজনৈতিক উত্তেজনার মধ্যে মোদি সরকারের বিরুদ্ধে সরব হন এই কংগ্রেস নেতা। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনের মধ্যেই বিরোধীদের কণ্ঠরোধের অভিযোগ তুলেছে বিরোধী শিবির।কে সি বেণুগোপালের অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রধান নির্বাচন কমিশনারকে আড়াল করার মরিয়া চেষ্টা চালাচ্ছেন। তবে এ ধরনের পদক্ষেপে সরকারের শেষ রক্ষা হবে না বলে মন্তব্য করেন তিনি। তাঁর ভাষ্য, এ পরিস্থিতিই একসময় সরকারের পতনের কারণ হয়ে দাঁড়াতে পারে।বেণুগোপাল আরও অভিযোগ করেন, মোদি সরকার বিরোধী দলগুলোর শান্তিপূর্ণ আন্দোলনকে ভয় পাচ্ছে। এ কারণেই রাজধানী দিল্লি ও মুম্বাইসহ বিভিন্ন স্থানে মেট্রো স্টেশন বন্ধ রাখা, কঠোর পুলিশি নিরাপত্তা জোরদার এবং বিক্ষোভকারীদের আটকের মতো পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি।নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা ফিরিয়ে আনা এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করার দাবিতে আগামী সোমবার দিল্লিতে বড় ধরনের বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে ‘ইন্ডিয়া’ জোট। এর আগে বিরোধী নেতারা ভারতের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচনব্যবস্থা নিয়ে নিজেদের উদ্বেগের কথা জানিয়েছেন।এ ছাড়া আগামী সোমবার দেশের প্রধান বিচারপতির (সিজেআই) সঙ্গেও জোটের শীর্ষ নেতাদের সাক্ষাতের কর্মসূচি রয়েছে। নির্বাচনব্যবস্থার সংস্কার এবং গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কে সি বেণুগোপাল।

সূত্র: রেডিফ

/বিএসএস