ভারতে প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনে পুলিশি হামলার ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন ‘ককরোচ জনতা পার্ট’ (সিজেপি)-এর প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। একই সঙ্গে তিনি অমিত শাহের পদত্যাগ দাবি করেছেন।
বৃহস্পতিবার দেওয়া এক বক্তব্যে অভিজিৎ দীপকে বলেন, আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর যেভাবে পুলিশ হামলা চালিয়েছে এবং বিক্ষোভকারীদের রক্ত ঝরেছে, তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশ ছাড়া সম্ভব নয়।তার দাবি, আন্দোলন দমনে যে ধরনের বলপ্রয়োগ করা হয়েছে, তার রাজনৈতিক দায় এড়ানোর সুযোগ নেই। এ কারণে তিনি অমিত শাহের পদত্যাগের দাবি জানান।
/বিএসএস