• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ০৬:৪০ এএম


ইরান আক্রমনের বড় ধরনের ছক কষছে যুক্তরাষ্ট্র!

নিষেধাজ্ঞার একদিন পরই ফের আকাশপথ খুলে দিল সৌদি-কুয়েত!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৮ মে ২০২৬ ৯:১৯ পিএম

আন্তর্জাতিক ডেস্ক:
মার্কিন সামরিক বাহিনীর ঘাঁটি ও আকাশসীমা ব্যবহারের ওপর আরোপিত বিধিনিষেধ প্রত্যাহার করেছে সৌদি আরব ও কুয়েত। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার সামরিক উদ্যোগের মধ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Wall Street Journal-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, এই সিদ্ধান্তের ফলে হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর পরিকল্পনায় বড় ধরনের অগ্রগতি এসেছে।

মার্কিন ও সৌদি কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে জানানো হয়, ট্রাম্প প্রশাসন হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে মার্কিন নৌ ও বিমান সহায়তায় নৌ-এসকর্ট কার্যক্রম পুনরায় চালুর প্রস্তুতি নিচ্ছে।

জানা গেছে, টানা ৩৬ ঘণ্টা পরিচালনার পর চলতি সপ্তাহের শুরুতে অভিযানটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। বর্তমানে Pentagon পুনরায় অভিযান শুরুর সময়সূচি নির্ধারণে কাজ করছে।

মার্কিন কর্মকর্তাদের মতে, চলতি সপ্তাহেই ‘প্রজেক্ট ফ্রিডম’ আবারও শুরু হতে পারে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর ইরান পাল্টা প্রতিক্রিয়া দেখায়। একইসঙ্গে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করা হয়।

পরবর্তীতে পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হলেও স্থায়ী সমাধানে পৌঁছানো সম্ভব হয়নি। এর মধ্যেই যুক্তরাষ্ট্র হরমুজে ইরানের সামুদ্রিক চলাচলের ওপর নৌ অবরোধ আরও জোরদার করেছে।

মঙ্গলবার ট্রাম্প ঘোষণা দেন, বাণিজ্যিক জাহাজ চলাচলের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার উদ্যোগ সাময়িকভাবে স্থগিত থাকলেও ইরানের বিরুদ্ধে মার্কিন নৌ অবরোধ “পূর্ণ শক্তিতে বহাল থাকবে”।

/এএসএফ