• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ০৬:৪২ এএম


হরমুজে ইরানি জাহাজে হামলায় হতাহত ১০ নাবিক!

ফের উত্তপ্ত হরমুজ! বাজছে যুদ্ধের দামামা!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৮ মে ২০২৬ ৯:১০ পিএম

আন্তর্জাতিক ডেস্ক:
হরমুজ প্রণালি ও ওমান সংলগ্ন মকরান সাগরে একটি ইরানি পতাকাবাহী বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্র-এর বিরুদ্ধে। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহর নিউজ দাবি করেছে, গত রাতে সংঘটিত ওই হামলায় অন্তত ১০ জন নাবিক গুরুতর আহত হয়েছেন এবং আরও পাঁচজন নিখোঁজ রয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, মিনাউ কাউন্টির সমুদ্রসীমার কাছাকাছি অবস্থানকালে পণ্যবাহী জাহাজটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়। হামলার পরপরই জাহাজটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, কার্গো ভেসেলটিতে মোট ১৫ জন নাবিক দায়িত্বে ছিলেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। নিখোঁজ পাঁচ নাবিকের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত মার্কিন বাহিনীর কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে হরমুজ অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা দ্রুত বেড়েছে। বিভিন্ন প্রতিবেদনে মার্কিন নৌ অবরোধ, ইরানি জাহাজে হামলা এবং পাল্টা সামরিক পদক্ষেপের তথ্য উঠে এসেছে।

বিশ্লেষকদের মতে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুটে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হামলার ঘটনা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে।

/এএসএফ