• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৩০ এএম


তরমুজে ইদুর মারার বিষেই মৃ/ত্যু: একই পরিবারের সেই চারজনের

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৮ মে ২০২৬ ৯:১১ এএম

মুম্বাইয়ে তরমুজ খেয়ে একই পরিবারের চারজনের মৃত্যু: ফরেনসিক রিপোর্টে মিলল বিষের উপস্থিতিভারতের মুম্বাইয়ে তরমুজ খাওয়ার পর একই পরিবারের চার সদস্যের রহস্যজনক মৃত্যুর ঘটনায় নতুন মোড় এসেছে।

ফরেনসিক পরীক্ষায় নিহতদের শরীর এবং তরমুজের নমুনায় ইঁদুর মারার বিষ ‘জিঙ্ক ফসফাইট’-এর উপস্থিতি নিশ্চিত হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার রাতে পরিবারের সদস্যরা অতিথিদের সঙ্গে পোলাও খাওয়ার পর মধ্যরাতে তরমুজ খান। তরমুজ খাওয়ার কিছু সময়ের মধ্যেই তারা অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাদের হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত চারজনই মারা যান।ময়নাতদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গে বিষক্রিয়ার স্পষ্ট লক্ষণ পাওয়া গেছে।

বিশেষ করে অঙ্গগুলোর ওপর সবুজাভ আভা দেখা গেছে, যা জিঙ্ক ফসফাইটজাত বিষক্রিয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।ঘটনাটি দুর্ঘটনাজনিত খাদ্যে বিষক্রিয়া, নাকি পরিকল্পিত কোনো অপরাধ—তা খতিয়ে দেখছে পুলিশ। তরমুজটি কোথা থেকে কেনা হয়েছিল, কীভাবে এতে বিষ মেশানো হলো এবং এর পেছনে কারও সম্পৃক্ততা রয়েছে কি না—এসব বিষয়ে তদন্ত চলছে।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং দ্রুত তদন্ত শেষ করে প্রকৃত কারণ উদঘাটনের দাবি উঠেছে।

/বিএসএস