ভারত-এর পশ্চিমবঙ্গে নির্বাচনের ফল ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াবেন না।
মঙ্গলবার (৫ মে) কলকাতার কালীঘাটে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন,
“রাজভবনে কিসের জন্য যাব? আমরা তো হারিনি যে যাব।”
তিনি আরও বলেন, যদি সত্যিই তারা নির্বাচনে পরাজিত হতেন, তাহলে শপথ নিতে যাওয়ার আগেই পদত্যাগ করতেন। তবে বর্তমান পরিস্থিতিতে পদত্যাগের কোনো প্রশ্নই ওঠে না।
মমতার অভিযোগ, নির্বাচনে তাকে ‘জোর করে হারানো হয়েছে’। তিনি দাবি করেন, প্রকৃত ফলাফল জনগণের ভোটের প্রতিফলন নয়।
এদিকে, বিরোধী দল ভারতীয় জনতা পার্টি-এর জয়ের পর রাজ্যে নতুন করে রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। তবে মুখ্যমন্ত্রীর এমন অবস্থান পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
রাজ্যের রাজনৈতিক অঙ্গনে এখন অনিশ্চয়তা বিরাজ করছে—মমতা কি শেষ পর্যন্ত অবস্থান বদলাবেন, নাকি এই সংকট আরও গভীর হবে, সেটিই এখন দেখার বিষয়।
/এএসএফ