ভারত থেকে সীমান্তপথে পণ্য আনার ওপর নতুন কড়াকড়ি আরোপ করেছে নেপাল সরকার। এখন থেকে ১০০ নেপালি রুপির বেশি মূল্যের পণ্য আনলে প্রায় ৮০ শতাংশ পর্যন্ত শুল্ক দিতে হবে।
সরকারের দাবি, সীমান্তবর্তী এলাকায় অতিরিক্ত কেনাকাটার কারণে স্থানীয় ব্যবসা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। একই সঙ্গে রাষ্ট্রীয় রাজস্ব আয়ও কমে যাচ্ছিল।
এই প্রেক্ষাপটে, ভারতীয় বাজার থেকে নির্দিষ্ট সীমার বেশি মূল্যের পণ্য আনলে শুল্ক আরোপ বাধ্যতামূলক করা হয়েছে। এতে একদিকে স্থানীয় ব্যবসা সুরক্ষা পাবে, অন্যদিকে সরকারের রাজস্ব আয়ও বাড়বে বলে আশা করা হচ্ছে।