যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বে জাতীয় ঐক্য সরকার গঠনের সম্ভাবনা পুরোপুরি শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ।বিরোধী দল ইয়েশ আতিদ পার্টির প্রধান লাপিদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, নেতানিয়াহুর নেতৃত্বে জাতীয় ঐক্য সরকার গঠনের আর কোনো সম্ভাবনা নেই।তিনি আরও বলেন, নেতানিয়াহুকে প্রধানমন্ত্রী পদে বহাল রাখার সক্ষমতা ইসরায়েলের নেই। তিনি ক্ষমতায় থাকলে দেশটির নিরাপত্তা হুমকির মুখে পড়বে, গণতন্ত্র বিপন্ন হবে এবং আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের অবস্থান ধ্বংস হয়ে যাবে।যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির জয় এবং ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে লাপিদ এ মন্তব্য করেন।তাঁর এই বক্তব্যের মধ্য দিয়ে নেতানিয়াহুর নেতৃত্ব নিয়ে ইসরায়েলের বিরোধী রাজনৈতিক শিবিরের অনড় অবস্থান আরও স্পষ্ট হয়ে উঠেছে।
সূত্র: আল-জাজিরা
/বিএসএস