• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:২৮ এএম


আবারও ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ফি/লি/স্তি/নপন্থী লুলা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৭ অক্টোবর ২০২৬ ৮:১৪ পিএম

বিজয়ী ভাষণে লুলা স্বীকার করেন, তাঁকে ডানপন্থীদের সংখ্যাগরিষ্ঠতা থাকা কংগ্রেসের মুখোমুখি হতে হবে। ফলে নতুন মেয়াদে সরকার পরিচালনায় তাঁকে রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। লাতিন আমেরিকাজুড়ে ডানপন্থী শক্তির উত্থানের মধ্যে লুলার এই বিজয়কে অঞ্চলের রাজনীতিতে নতুন পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।নির্বাচনী প্রচারণায় লুলা কর্মসপ্তাহের দৈর্ঘ্য কমানো এবং মানুষের অর্থনৈতিক চাপ লাঘবের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাঁর এই প্রতিশ্রুতিগুলোও নির্বাচনী আলোচনায় গুরুত্ব পেয়েছে।উল্লেখ্য, লুলার সাবেক প্রতিদ্বন্দ্বী এবং এবারের নির্বাচনে তাঁর প্রতিপক্ষ ফ্লাভিও বলসোনারোর বাবা জাইর বলসোনারো অভ্যুত্থানচেষ্টার অভিযোগে ২৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে এর আগে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ব্রাজিলের ওপর বিভিন্ন শুল্ক আরোপ করেছিল।

/বিএসএস